প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০১:৫২ পিএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা চলছে। সভায় অনুমোদনের জন্য ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।

আজ (বুধবার) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে একনেকের এ সভা শুরু হয়।

সভা শেষে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

Link copied!