দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭০ জন।
আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১০০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭০ জনের।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৬০ জনে।
এ ছাড়া, ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৬। আর হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭০ জন। ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩০ হাজার ৪৭৫ জন।