মুক্তির দ্বিতীয় দিনে ‘টক্সিক’-এর আয়ে ধস

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২৬, ০৪:৩৩ পিএম

মুক্তির দ্বিতীয় দিনে ‘টক্সিক’-এর আয়ে ধস

ছবি: সংগৃহীত

মুক্তির প্রথম দিনেই বলিউড বক্স অফিসে ‘সেঞ্চুরি’ হাঁকিয়েছিল দক্ষিণী অভিনেতা যশের প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক’। মুক্তির মাত্র পাঁচ ঘণ্টায় ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করে ছবিটি, পেছনে ফেলে চলতি বছরে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমাকে।

তবে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে এসে এক ধাক্কায় কমেছে ‘টক্সিক’-এর আয়।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এদিন ভারতে প্রায় ৩৬ দশমিক ৪০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় কমেছে প্রায় ৬৪ শতাংশ। প্রথম দিনের ১০১ দশমিক ১০ কোটি রুপির সঙ্গে দ্বিতীয় দিনের আয় যোগ হয়ে ভারতে দুই দিনে ‘টক্সিক’-এর মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৫০ কোটি রুপি।

ছবিটির মূল ভাষা কন্নড় সংস্করণের তুলনায় হিন্দি ও তেলুগু সংস্করণে তুলনামূলক ভালো ব্যবসা করছে ‘টক্সিক’। তবে তামিল ও মালায়ালাম সংস্করণের আয় অনেকটাই দুর্বল।

অতিরিক্ত সহিংসতা, বিতর্কিত দৃশ্য ও দুর্বল চিত্রনাট্যের কারণে সমালোচকদের কঠোর সমালোচনার মুখে পড়েছে সিনেমাটি। এরপরও বক্স অফিসে ‘টক্সিক’-এর আয়ের সম্ভাবনা ভালোই রয়েছে।

এখন দেখার বিষয়, পরবর্তী দিনগুলোতে বক্স অফিসে ছবিটি তার গতি ধরে রাখতে পারে কি না। শেষ পর্যন্ত বছরের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ‘টক্সিক’ জায়গা করে নিতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

Link copied!