ছবি: সংগৃহীত
সেপ্টেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
আজ (সোমবার) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মে মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসেও এসব জ্বালানি তেলের নির্ধারিত মূল্য অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অপরিবর্তিত এই মূল্যহার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।