স্থানীয় সরকার নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ০৫:১৭ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

আজ (সোমবার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

চূড়ান্ত তালিকার তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ হলো। এখন নির্বাচনের তফসিল ও ভোটগ্রহণের তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রস্তুত। ভোটের দিন-তারিখ জানার সঙ্গে সঙ্গে তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেয় নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন আয়োজনের পরবর্তী ধাপ হিসেবে তফসিল ও ভোটগ্রহণের তারিখ ঘোষণার বিষয়টি সামনে এসেছে।

Link copied!