সেপ্টেম্বর ২, ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি: সংগৃহীত
বাজারে আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম আগের মতোই থাকছে।
বুধবার দুপুরে সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান নতুন দামের বিষয়টি জানান।
তিনি বলেন, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এতদিন এর দাম ছিল ১৯৯ টাকা। তবে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন করা হয়নি।
বৈঠকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম, আমদানি ব্যয়, পরিবহন খরচ এবং দেশের বাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে সয়াবিন তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। কয়েক মাসের ব্যবধানে এবার আবারও দাম বাড়ানো হলো