প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৬, ০৭:৩৮ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিঠির শুরুতেই তারেক রহমানের পাঠানো বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চিঠি পাওয়ার কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’

বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প প্রধানমন্ত্রীর এ বিষয়ে মনোযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি লেখেন, ‘আমি খুব শিগগিরই আপনার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছি।’

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক কঠিন সময় পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি বিশ্বাস করেন।

Link copied!