বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চাই না: দীনেশ ত্রিবেদী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৬, ০৪:১৬ পিএম

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চাই না: দীনেশ ত্রিবেদী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক শুধু সরকার কেন্দ্রিক নয়। এটা দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ব্যাপার। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

তিনি বলেন, অতীতকে ভোলা যাবে না, তবে অতীতে আটকে থাকলেও চলবে না। এ দেশের নির্বাচিত সরকার আছে। তারাই এ দেশের জনগণের জন্য ভাববে।

এ সময় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতি শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার।

সৌজন্য সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম জানান, বৈঠকে ভারতের হাইকমিশনার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরামর্শ দিয়েছেন। তাকে জানানো হয়েছে, বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও চলতি অর্থবছরের মধ্যেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর সরকার।

Link copied!