হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯৪

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৪:৫২ পিএম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮ জন।

আজ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৪৩ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮৯৪ জন। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা, মৌলভীবাজার ও খুলনা জেলায় হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।

এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হামের সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬৯৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Link copied!