সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: সংগৃহীত
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর কার্যালয় ও সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন।
আজ (রোববার) দুপুরে স্ত্রী রেবেকা সুলতানাকে সঙ্গে নিয়ে বঙ্গভবন ছাড়েন তিনি।
বঙ্গভবন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, দুপুর ২টা ২৩ মিনিটে সদ্য সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত গ্রিন ভিলা বাসভবনের উদ্দেশে রওনা করে।
গত শুক্রবার ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। সে হিসাবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই বঙ্গভবন ছাড়লেন তিনি।
বঙ্গভবন ছেড়ে মো. সাহাবুদ্দিন রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠছেন। কয়েক দিন ধরেই ওই বাসা বসবাসের উপযোগী করে প্রস্তুত করা হচ্ছিল। পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রও সেখানে নেওয়া হয়েছে।