দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে ৮২০ জনে দাঁড়িয়েছে।
আজ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬০ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জনে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ৯৯০ জনের শরীরে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২ হাজার ৪০০ জন।