হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০৭:৪৬ পিএম

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৪ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৫ জনে। 

আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মারা যাওয়া ৮০৫ শিশুর মধ্যে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৭১০ জনের এবং হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৬৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৮৪৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ২১ হাজার ২০০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩ হাজার ৮৬৩ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৮৮ শিশু।

Link copied!