ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০৮:২৯ পিএম

ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

বুধবার (১ জুলাই) থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা এখন আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বা টাইম স্লট নির্বাচন করতে পারবেন না। আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় নির্ধারণ করে দেবে।

আইভ্যাক জানিয়েছে, বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) সব ধরনের ভিসার জন্য টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার এই নতুন পদ্ধতি চালু করা হচ্ছে।

প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা হবে। ফলে আগের মতো আলাদাভাবে সময় বেছে নেওয়ার সুযোগ থাকবে না।

কর্তৃপক্ষ ভিসা আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাক কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে। তাদের মতে, এই নিয়মের মাধ্যমে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও দ্রুত হবে।

Link copied!