বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট আবারও বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ০৩:৫৬ পিএম

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট আবারও বন্ধ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে ইউনিটটি বন্ধ হয়ে যায়। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু বক্কর সিদ্দিক জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ১নং ইউনিটটি বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল। এর দুদিন পর, ২ আগস্ট, ইউনিটটি আবার চালু করা হয়।

বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

Link copied!