হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ০৫:০৭ পিএম

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

আজ (শুক্রবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুর প্রত্যেকের মৃত্যুই সন্দেহজনক হামে হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ১৫৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১৮৭ জন এবং সন্দেহজনক হামে ৯৭২ জন শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৯৫ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭৩০ জনের। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৯৪ রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।

Link copied!