খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৩:৪৮ পিএম

খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই সংগঠনের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ (সোমবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ।

ওসি জানান, দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!