দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৭:৫০ পিএম

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. সাইদুর রহমান। এ বিষয়ে রবিবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সাইদুর রহমানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ০১ (এক) বছর মেয়াদে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

Link copied!