কানাডার অন্টারিও প্রদেশে টানা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের ডলি বেগম। তিনিই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান, যিনি টানা দুইবার এমপি হলেন।
ডলি বেগমের পারিবারিক সুত্রে জানা যায়, গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনায়। তার বাবা রাজা মিয়া ও মা জবা বেগম।
বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শেষে মনুমুখ পি টি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন ডলি । তবে ৬ষ্ঠ শ্রেণিতে থাকাকালেই, প্রায় ২৩ বছর আগে পরিবারের সঙ্গে পাড়ি জমান কানাডায়। সেখানে ২০১২ সালে টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর করেন ডলি।
পড়াশোনা শেষে প্রায় ১০ মাস সিটি অব টরেন্টোতে কাজ করেন ডলি বেগম।এ ছাড়া দ্য সোসাইটি অব এনার্জি প্রফেশনালসে রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন ডলি।