সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০২:০৮ পিএম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৬টায় বিটিভিসহ দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলে তাঁর ভাষণ প্রচার করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করে। নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বেলা ৩টার দিকে বাংলাদেশ সচিবালয়-এ অনুষ্ঠিত হবে। বৈঠকের পর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে নতুন সরকারের প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধ-এ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করেন প্রধানমন্ত্রী। আজ সকাল ১১টায় সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Link copied!