ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচ ঘিরে বিতর্ক এখনও অব্যাহত। এবার সেই বিতর্কে নতুন করে আলোচনায় এসেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
একটি গণপরিবহন-বিষয়ক বক্তব্য দেওয়ার সময় হালকা হাস্যরসের ভঙ্গিতে ম্যাচটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গতকাল মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে—এ কথা বন্ধুদের সঙ্গে একমত হওয়াও এর (সময় সাশ্রয়ের) একটি অর্থ।’
বক্তব্যে মেয়র মামদানি বলেন, বাসে করে কর্মস্থলে যাতায়াত করলে মানুষের উল্লেখযোগ্য সময় সাশ্রয় হয়। সেই বাড়তি সময় পরিবারকে দেওয়া যায়, সন্তানের খেলাধুলা নিয়ে কথা বলা যায় এবং বন্ধুদের সঙ্গে আগের দিনের ম্যাচ নিয়েও আলোচনা করা যায়। এ প্রসঙ্গেই তিনি মিশর-আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তের কথা উল্লেখ করে ওই মন্তব্য করেন।
মেয়রের এই বক্তব্য মিশর শিবিরের আগের অভিযোগের সঙ্গেই মিলে যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের কোচ ও খেলোয়াড়রা রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন।
তবে ম্যাচের বিতর্ক চলমান থাকলেও ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। মিশরের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে, আর আর্জেন্টিনা টুর্নামেন্টের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে।