জুলাই ২, ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি: সংগৃহীত
আপিল বিভাগের রায়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও বদলি কার্যক্রম পুনরায় চালু হওয়ায় ৩৬ হাজার ২৩৫ জন সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পদোন্নতির ফলে সৃষ্ট শূন্যপদে ৩৮ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেয়া যাবে। এরফলে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং শিক্ষার গুনগত মান উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরও জানান, এ প্রক্রিয়ার ফলে শূন্য পদ পূরণ, নতুন সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয় চলতে পারে না। এ রায়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জটিলতা থেকে বের হওয়া সম্ভব হলো।