ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০২:৩৯ পিএম

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, সপ্তাহের শুরুতে ইসরায়েলি দখলদার বাহিনীর ছোড়া গুলিতে ৩২ বছর বয়সি এই ফুটবলারের মৃত্যু হয়।

পিএফএর দাবি অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধ শুরুর পর আল-আশকারসহ শত শত ক্রীড়া ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন। সংস্থাটির তথ্য মতে, এ সময়ে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।

আল-আশকার ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন। মাত্র পাঁচ মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। তার মৃত্যুর খবরে পরিবার, সতীর্থ, ফিলিস্তিনি ক্রীড়া অঙ্গন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের মধ্যে শোক নেমে এসেছে।

এ ঘটনায় চিলির ফুটবল ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানিয়েছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আনাদলু এজেন্সি

Link copied!