জুন ২৮, ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
আজ (রোববার) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এরপর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি।
পরবর্তীতে একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে সাময়িকভাবে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা ছিল। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।