সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে বিকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২৬, ১২:০৬ পিএম

সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে বিকাশ

ছবি: সংগৃহীত

মোবাইলভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এ পদে একজন কর্মী নিয়োগ দেবে।

গত ১৪ মে (বৃহস্পতিবার) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: সিনিয়র অফিসার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএস/বিবিএ
অন্যান্য যোগ্যতা: ভ্যাট রিটার্ন প্রস্তুতকরণ, সমন্বয় এবং ভ্যাট পরিপালন কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 

Link copied!