ছবি: সংগৃহীত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের এই বাণিজ্যিক ব্যাংকটি ই-কমার্স, মার্চেন্ট অ্যাকোয়ারিং বিভাগে অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। বৃহস্পতিবার (২০ মে) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ জুন ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধাও পাবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত—
- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
- পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার
- বিভাগ: ই-কমার্স, মার্চেন্ট অ্যাকোয়ারিং
- পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা ও অভিজ্ঞতা—
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
- অন্যান্য যোগ্যতা: “ই-কমার্স অ্যাকোয়ারিং এবং ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম সম্পর্কে ভালো জ্ঞান।”
- অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন ও কর্মস্থল—
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
- বয়সসীমা: উল্লেখ নেই
- কর্মস্থল: ঢাকা
বেতন ও সুবিধা—
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন পদ্ধতি—
- আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
- আবেদনের শেষ সময়: ০৪ জুন ২০২৬