বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৯০টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০ গ্রেডের মোট ১৩ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ মে ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৬
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
২. প্রশিক্ষণ সহকারী
পদসংখ্যা: ০১
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৩. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৪. হিসাব সহকারী
পদসংখ্যা: ০৫
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৩
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৬. কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৫
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৭. ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ০১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৮. অভ্যর্থনাকারী
পদসংখ্যা: ০১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৯. টেলিফোন অপারেটর
পদসংখ্যা: ০২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
১০. গাড়িচালক
পদসংখ্যা: ০৫
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
১১. অফিস সহায়ক
পদসংখ্যা: ৩৬
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
১২. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ০১
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
১৩. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ০২
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
বয়সসীমা
২০২৬ সালের ১ এপ্রিল তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
১ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
১১ থেকে ১৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২৭ এপ্রিল ২০২৬, সকাল ১০টা
আবেদন শেষ: ১১ মে ২০২৬, বিকেল ৫টা