মেঘনা গ্রুপে প্রোডাকশন ম্যানেজার/সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের সুযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:২৯ পিএম

মেঘনা গ্রুপে প্রোডাকশন ম্যানেজার/সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের সুযোগ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) তাদের প্রোডাকশন বিভাগে ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে জলবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থী অবশ্যই বিএসসি অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এছাড়া নারায়ণগঞ্জে কাজ করার আগ্রহ ও মানসিকতা থাকতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)
বিভাগের নাম: প্রোডাকশন ডিপার্টমেন্ট
পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা সমমান
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: নারায়ণগঞ্জ
আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২৬ 
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এইখানে ক্লিক করুন।  

Link copied!