ছবি: সংগৃহীত
ঢাকা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। ২০ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : ঢাকা ব্যাংক পিএলসি
চাকরির ধরন : বেসরকারি
পদের নাম : লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার
পদ সংখ্যা : ১টি
লোকবল নিয়োগ : নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম : অনলাইন
আবেদন শুরুর তারিখ : ২০ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট : https://dhakabank.com.bd
শিক্ষাগত যোগ্যতা : এলএলবি ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা : ব্যাংক বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আইনি বিভাগ বা লিটিগেশন ইউনিটে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : যেকোনও জায়গায়
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।