রিজার্ভ চুরি ও ঋণ জালিয়াতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নরের ব্যক্তিগত তথ্য চেয়েছে দুদক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৬:৪০ পিএম

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নরের ব্যক্তিগত তথ্য চেয়েছে দুদক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নরের ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব ও সম্পদ-সংক্রান্ত নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আলোচিত রিজার্ভ চুরি, এস আলম গ্রুপকে কেন্দ্র করে ঋণ অনিয়ম এবং বিভিন্ন আর্থিক জালিয়াতিতে নীতিগত সহায়তার অভিযোগের তদন্তের অংশ হিসেবে এসব তথ্য তলব করা হয়েছে।

বুধবার দুদকের উপপরিচালক (ডিডি) মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য দ্রুত সরবরাহের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আবদুর রউফ তালুকদারের দায়িত্বকালীন বিভিন্ন নথি, ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব, সম্পদের বিবরণ এবং ক্ষমতার অপব্যবহার-সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, চলমান তদন্তের অংশ হিসেবে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে, অভিযুক্তদের মধ্যে ড. আতিউর রহমান ও আবদুর রউফ তালুকদার ইতোমধ্যে দেশত্যাগ করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কয়েকজন সাবেক ডেপুটি গভর্নর বর্তমানে বিভিন্ন মামলায় কারাবন্দী রয়েছেন।

Link copied!