ছবি: সংগৃহীত
জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।
আজ (মঙ্গলবার) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
এছাড়া পদত্যাগকারী ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।