জুলাই ১, ২০২৬, ০৩:২০ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যার নেতৃত্ব ও অবদানের মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, দেশের ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনন্য। এই ঐতিহ্য ধরে রেখে বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, বিচারব্যবস্থা, শিক্ষা, গবেষণা ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে নেতৃত্বদানকারী ব্যক্তিদের বড় একটি অংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। তার ভাষায়, বর্তমানে সব ছাত্রসংগঠন সমানভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে এবং ক্যাম্পাসে নৈরাজ্য ও সন্ত্রাসের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।