জুন ২৩, ২০২৬, ০৪:০১ পিএম
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মোহাম্মদ তাশরিক-ই-হাবিব-কে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তিনি সম্প্রতি গান গেয়ে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হন।
সোমবার (২২ জুন) রাতে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।
সভাসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়। এ বিষয়ে সভাসংশ্লিষ্ট একটি সূত্র আরও জানায়, বাংলা বিভাগের একাডেমিক কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাপক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন কনটেন্টের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিস্তারিত কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।
সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।