রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদে আসছেন এমপিরা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০১:৫৬ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদে আসছেন এমপিরা

ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ ভবনে প্রবেশ করছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা (এমপি)। আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এতে অংশ নেবেন সংসদ সদস্যরা।

দীর্ঘ ৩৫ বছর পর আজ জাতীয় সংসদ ভবনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অলি আহমদ।

ভোটাভুটিতে অংশ নেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দেবেন। তবে এমপি না হওয়ায় অলি আহমদের ভোটদানের সুযোগ নেই।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষে ভোট গণনা শুরু হবে।

Link copied!