শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৫:২৫ পিএম

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন।

Link copied!