স্বর্ণ-রুপার আজকের বাজারদর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৫:৫৯ পিএম

স্বর্ণ-রুপার আজকের বাজারদর

দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ে স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (শনিবার) মূল্যবান এই ধাতু দুইটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

সবশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দেয়। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার ক্ষেত্রে ১৭৫ টাকা কমানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে ৮ এপ্রিল বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। সেদিন ২২ ক্যারেট প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। একই দিনে ২১ ক্যারেট ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৫৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বৃদ্ধি এবং ২৩ বার হ্রাস করা হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৩ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১৮ বার বৃদ্ধি এবং ১৫ বার হ্রাস। আর ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।

Link copied!