মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ১১, ২০২৬, ০৪:২৩ পিএম

মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে দেশের ‘থ্রাস্ট সেক্টর’ বা সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তুলতে কর, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।

এরই অংশ হিসেবে মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা সুনির্দিষ্ট কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এতে আগামী অর্থবছরে সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব কমবে।

আজ (বৃহস্পতিবার) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের টেলিকম খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে তা প্রায় ২৫ শতাংশ, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এ কারণে এই খাতের দ্রুত বিকাশ এবং সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করতে করের হার ধাপে ধাপে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Link copied!