প্রস্তাবিত বাজেট অনুমোদনে চলছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১১, ২০২৬, ১২:০৭ পিএম

প্রস্তাবিত বাজেট অনুমোদনে চলছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনের লক্ষ্যে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন তারেক রহমান।

আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে।

মন্ত্রিসভার অনুমোদনের পর জাতীয় বাজেট-সংক্রান্ত বিলে অনুমোদনসূচক স্বাক্ষর করবেন মো. সাহাবুদ্দিন। এরপর বিকেল ৩টায় জাতীয় বাজেট পেশ করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। একই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও এটি প্রথম বাজেট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অন্যদিকে বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এ ছাড়া আসন্ন অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। একই সঙ্গে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে সাড়ে ৭ শতাংশ।

Link copied!