প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০২:৩৯ পিএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পিএমও

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়, যা দুপুর ১২টা ২০ মিনিটে শেষ হয়। খবর বাসস।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সর্বশেষ একনেক সভা গত ৯ জুন অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় দেশের অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

Link copied!