এপ্রিল ১, ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালী দিয়ে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরানের দূতাবাসে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।
তিনি বলেন, বাংলাদেশের আটকে থাকা ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ৬টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে ইরান-বাংলাদেশ।
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশিদের ফেরত আনতে সহযোগিতা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের দেওয়া বিবৃতি নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে ইরানের। তার মতে, যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিন্দা জানানোও প্রয়োজন ছিল।
তিনি বলেন, বাংলাদেশ হলো ইরানের ভাই। দুর্দিনে এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে, এটাই আশা করি।