জাতীয় প্রেসক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:১৯ পিএম

জাতীয় প্রেসক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের একটি টয়লেট থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ।

আজ (মঙ্গলবার) সকাল প্রায় ৯টার দিকে টয়লেটের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফোন করে ঘটনাটি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ প্রেসক্লাবে গিয়ে টয়লেটের দরজা খুলে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Link copied!