যশোরে উলশী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১২:৩৬ পিএম

যশোরে উলশী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৬ এপ্রিল) বেলা ১২টার দিকে সেখানে উপস্থিত হয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫০ মিনিটে যশোরের উদ্দেশে রওয়ানা হন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। যশোরে পৌঁছে তিনি শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।

শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটি তার দ্বিতীয় সফর।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Link copied!