পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০২:৫৪ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব না দিলেও মার্কিন রাষ্ট্রদূত বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ইলিশ খেতে তার খুব ভালো লাগে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। দেশটির সঙ্গে কোনো চুক্তির আওতায় ঢাকাকে তেল আমদানির জন্য ওয়াশিংটনের অনুমতি নিতে হয়—এমন দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’।

তিনি আরও বলেন, রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বৈশ্বিকভাবে প্রযোজ্য। প্রয়োজনীয় অনুমোদন থাকলে তা ওই নিষেধাজ্ঞার কারণে হয়ে থাকে, কোনো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির কারণে নয়।

Link copied!