ছবি: সংগৃহীত
মোমো অনেকেরই প্রিয় খাবার। রোজার দিনে ইফতারে তেলে ভাজা খাবারের বদলে স্বাস্থ্যকর ও মুখরোচক বিকল্প হিসেবে এটি চমৎকার। সুস্বাদু এই খাবারে রয়েছে পুষ্টিকর উপাদান যা শরীরে শক্তি যোগায়। দোকান থেকে কেনার বদলে বাড়িতেই সহজেই তৈরি করা যায়।
উপকরণ:
প্রস্তুত প্রণালী:
ময়দা তেল ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘণ্টা রাখুন। প্যানে তেল গরম করে কিমা ও বাকি উপকরণ ধীরে ধীরে নেড়ে ভাজুন এবং ঠান্ডা করুন। ময়দা দিয়ে লুচির মতো ছোট লেচি কেটে বেলুন, কিমার পুর দিয়ে মুখ বন্ধ করুন। এরপর চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটতে দিন। পানি ফুটে উঠলে মোমোগুলো ১০–১২ মিনিট ভাপ দিন। গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।