জুন ৯, ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক ও বীমাসহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
মঙ্গলবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের ‘ছায়া বাজেট প্রস্তাবনা’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, একটি দেশের বাজেট শুধু কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে হওয়া উচিত নয়, বরং তা জনগণের কল্যাণকে কেন্দ্র করেই প্রণয়ন করা প্রয়োজন। তার মতে, স্বচ্ছতা ও সততার অভাব থাকলে কোনো বাজেটই বাস্তব সুফল দিতে পারে না।
তিনি আরও দাবি করেন, বিভিন্ন খাতে রাজনৈতিক প্রভাবের কারণে যোগ্যতার পরিবর্তে সুবিধাভোগীদের হাতে দায়িত্ব যাচ্ছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জবাবদিহিতা কমিয়ে দিচ্ছে।
আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে এই ছায়া বাজেট প্রস্তাবনা অনুষ্ঠান আয়োজন করে দলটি। অনুষ্ঠানে অর্থনৈতিক নীতি ও বাজেট ব্যবস্থাপনা নিয়ে দলের অবস্থান তুলে ধরা হয়।