পল্লবীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২২, ১১:২৫ এএম

পল্লবীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

রাজধানীর পল্লবী থেকে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে পল্লবীর কালশীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনের সড়ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত অটোরিকশাচালকের নাম আবদুল লতিফ হাওলাদার (৬০)।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এই তথ্য জানান। তিনি জানান, আজ দিবাগত রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে লতিফকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি যে অটোরিকশাটি চালাতেন, সেটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।

ময়নাতদন্তের জন্য লতিফের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, লতিফ পরিবার নিয়ে মিরপুর-১২ নম্বরের ট–ব্লক এলাকার একটি বস্তিতে থাকতেন। তাঁর বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Link copied!