ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি খাতে। নতুন সরবরাহ কমে যাওয়ায় মজুতের ওপর নির্ভর করে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই চাপ মোকাবিলায় সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এর অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনা এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে চাপ কমাতে এসব পদক্ষেপ নেওয়ার চিন্তা করা হচ্ছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে আরও কিছু সাশ্রয়ী নীতি গ্রহণ করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।