একদিনে আক্রান্ত ৮৭২

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৪০

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০৪:০২ পিএম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৪০

ছবি : সংগৃহীত

হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪০ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭২ জন হাম বা হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২১ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। বাকি ৭৫১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গসহ মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ জন। এর মধ্যে ১৬ হাজার ১৮০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে এবং ১ লাখ ২৯ হাজার ৬১ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে।

এদিকে, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

Link copied!