হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ০৬:৪২ পিএম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।

আজ (মঙ্গলবার) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৩৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, পরীক্ষাগারে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। ফলে সারা দেশে হামের উপসর্গজনিত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে।

একই সময়ে পরীক্ষাগারে আরও ১০৫টি শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এতে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৬৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮ হাজার ৪৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Link copied!