লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০১:০৮ পিএম

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত

ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়কের ওপর পানি উঠে যাওয়ায় লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার রাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীসহ বিভিন্ন পাহাড়ি ছড়া ও খালের পানি দ্রুত বাড়তে থাকে। এ সময়ে ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নদীর পানি বেড়ে মেরুং, কবাখালী ও বোয়ালখালীর বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও পানি ঢুকেছে বসতঘরেও। একই সঙ্গে আমন ধান ও গ্রীষ্মকালীন সবজির ক্ষেত পানিতে ডুবে গেছে।

দীঘিনালা-মেরুং সড়কের কয়েকটি অংশ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি না কমা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Link copied!