এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ০৬:১২ পিএম

এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন-এর প্রার্থিতা আপাতত স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৪টার মধ্যে জমা দেওয়ার নিয়ম থাকলেও নুসরাত তাবাসসুম ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র দাখিল করেন। সময়সীমা অতিক্রম করায় কমিশন তার মনোনয়ন বাতিল করে।

অন্যদিকে, মনিরা শারমিনের মনোনয়নপত্র জমা পড়লেও আইনি শর্ত পূরণ না হওয়ায় তা চূড়ান্ত হয়নি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকে না। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তিনি সম্প্রতি চাকরি ছাড়ায় এই শর্ত পূরণ হয়নি।

তবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে তাকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন।

যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সংরক্ষিত ৫০টি নারী আসনের জন্য জমা পড়া বেশিরভাগ মনোনয়ন প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। কিছু আবেদন এখনো পর্যালোচনায় রয়েছে।

আগামী ১২ মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের নির্বাচন।

Link copied!